1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

৬৪ জেলার পুলিশ সুপারের কাছে সতর্ক বার্তা

  • আপডেট হয়েছে : সোমবার, ২৭ মার্চ, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদরদফতর।

চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুন্ড, ঢাকার আশকোনা এবং সিলেটের দক্ষিণ সুরমাসহ কয়েকটি স্থানের ঘটনায় শনিবার (২৫ মার্চ) রাতে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) এ সতর্ক বার্তা দেওয়া হয়।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া) সোহেলী ফেরদৌস সংবাদ মাধ্যম কে বিষয়টি জানান।

তিনি বলেন, জেলার পুলিশ সুপারদের (এসপি) বিশেষ বার্তা দেওয়া হয়েছে। সবাই যেন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেন। একইসঙ্গে বিদেশি নাগরিক, বিশিষ্ট ব্যক্তি ও বিশেষ স্থাপনার সামনে কড়া নজরদারিসহ দায়িত্বরত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোহেলী ফেরদৌস জানান, দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানায় যৌথ বাহিনীর অভিযানের সময় প্রাণঘাতী বিস্ফোরণের পর শনিবার রাতে এ সতর্ক বার্তা দেওয়া হয়।

২৩ মার্চ দিনগত রাতে দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেলে পরদিন ২৪ মার্চ ভোরে সেখানে অভিযানে যায় আইন-শৃঙ্খলা বাহিনী। এরপর অভিযানে যোগ দেয় সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরাও। রোববার (২৬ মার্চ) দুপুর পর্যন্ত জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ ঘিরে যৌথ বাহিনীর গুলিবর্ষণ চলছে। সেখানে শনিবার (২৫ মার্চ) যৌথ বাহিনীর অভিযান শুরুর পর বিস্ফোরণ ঘটানো হয়। এতে এখন পর্যন্ত দুই পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন।

এর আগে, গত ১৫ ও ১৬ মার্চ চট্টগ্রামের সীতাকুন্ডে জঙ্গি আস্তানায় পৃথক দু’টি অভিযান চালানো হয়। ১৭ মার্চ রাজধানীর আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদরদফতরের ভেতরে ঢুকে বোমা বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। ২৪ মার্চ দক্ষিণ সুরমায় অভিযান শুরুর দিন ঢাকার আশকোনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি পুলিশ চেক পোস্টের কাছে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে বোমা বহনকারী নিহত হয়।

এসব ঘটনার প্রেক্ষিতেই সতর্ক‍াবস্থান জোরদার করতে এসপিদের কাছে পুলিশ সদরদফতরের বার্তা গেছে বলে মনে করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!