
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসন আয়োজিত দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর বর্বোরোচিত হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে পলাশবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
উক্ত মানববন্ধন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর প্রশাসক আবু বক্কর প্রধান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেরিনা আফরোজ, উপজেলা মাধ্যমিক অফিসার মাহাতাব উদ্দিন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার শাহীনুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ পলাশবাড়ী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, বাংলাদেশ আওয়ামী লীগ পলাশবাড়ী উপজেলা শাখার যুগ্ন-সাধারন সম্পাদক আজাদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ পলাশবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ পলাশবাড়ী উপজেলা শাখার অন্যতম সদস্য রফিকুল ইসলাম সাংবাদিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ার বেগমসহ উপজেলা বিভিন্ন নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সুষ্ঠতদন্তের মাধ্যমে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। বক্তারা আরো বলেন, প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে মুক্তিযোদ্ধারা বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবে।