1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

খাশোগি হত্যা: ৫ জনকে ২০ বছর করে কারাদণ্ড

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

সাংবাদিক জামাল খাশোগি হত্যার জন্য ৮ জনকে দায়ী করে চূড়ান্ত রায় ঘোষণা করেছে সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন। সোমবার (০৭ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

রায়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে ৫ জনকে ২০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। বাকি তিন হত্যাকারীকে সাত থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়।

ওয়াশিংটন পোস্টের কলাম লেখক ও সৌদি যুবরাজের কট্টর সমালোচক খাশোগি ২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খুন হন। নিজের বিয়ের কাগজপত্র আনতে তিনি সেখানে গিয়েছিলেন।

সৌদি কর্তৃপক্ষ প্রথম দিকে এই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছিল। পরে তারা স্বীকার করে যে এটা এক দল সৌদি দুর্বৃত্তের কাজ। হত্যার পর খাশোগির দেহ টুকরো টুকরো করা হয়। জ্বালিয়ে দেয়া হয় এসিডে। হত্যার প্রায় ২ বছর হতে চললেও তার মরদেহের এখনো কোনো সন্ধান মেলেনি।

এক সময় সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন খাশোগি। সৌদি রাজতন্ত্রের সমালোচনা করাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। সূত্র : আল আ্যারাবিয়া।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft