1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

খুঁটিতে বেঁধে দুই যুবককে পেটানোর ছবি ভাইরাল, সমালোচনার ঝড়!

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ জুন, ২০১৭
  • ৫০ বার পড়া হয়েছে

 

মাদক বিক্রির অপবাদ দিয়ে দুই যুবককে খুঁটির সাথে বেঁধে বেধড়ক পেটালেন ইউপি চেয়ারম্যান। এমন ছবি ইন্টারনেটে ভাইরাল হওয়ায় সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মধ্যম ফেসবুক ও টুইটারে।

ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুরের মাওহা বাজার এলাকায়।

নির্যাতনের শিকার দুই যুবকরা হলেন, একই উপজেলার বীর আহমদপুর গ্রামের বাসিন্দা আক্কাস আলীর ছেলে রুকন উদ্দিন ( ২৩) ও মাকসুদের ছেলে দিপু (২৫)।

রবিবার বিকেলে ওই দুই যুবককে পেটানোর পর ২৪ ঘন্টার মধ্যে তাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন ৪নং মাওহা ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন। যদিও তাদের কাছ থেকে মাদক জাতীয় কোনো কিছু পাওয়া যায়নি।

 

এব্যাপারে গৌরীপুর-৩ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন বলেন, চেয়ারম্যান একজনজন প্রতিনিধি হয়ে এভাবে আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। মারধর করে কখনো মাদকসেবীকে ভালো করা যায় না।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি আমি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। তবে এবিষয়ে এপর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইননুগ ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপনের মুঠো ফোনে বার বার যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!