1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনে এনজিওর কাছে অর্থ চাওয়ার অভিযোগ, সমালোচনায় পিছু হটল পলাশবাড়ী উপজেলা প্রশাসন পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা

দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদ খানম এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দুস্কৃতিকারীদের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জে সুন্দরগঞ্জ অফিসার্স ক্লাবের আয়োজনে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান,
সহকারী কমিশনার ভূমি-শাকিল আহমেদ,উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা ই মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার-হাসান আতিকুর রহমান,উপজেলা প্রকৌশলী এম এ মনসুর সুন্দরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহীল জামানসহ উপজেলায় কর্মরত অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এসময় বক্তাগণ বলেন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে সরকারি বাসভবনে ঘুমন্ত অবস্থায় ২ সেপ্টেম্বর বুধবার দিনগত রাতে সন্ত্রাসীরা হামলা করে পিটিয়ে গুরুতর আহত করেছে। এসময় ওয়াহিদা খানমের পিতার উপর হামলা চালিয়ে তাকেও আহত করেছে। ওয়াহিদা খানম এখন গুরুতর আহত হয়ে ঢাকায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বক্তাদের দাবী বিভিন্ন কর্মকর্তাদের উপর হামলার ঘটনা এটা প্রথম নয়, বিভিন্ন সময় দেখা যায় বিসিএস ক্যাডারের কর্মকর্তাগণ তাদের নিজের জেলা থেকে দূরে বিভিন্ন উপজেলায় অফিস প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেই উপজেলায় স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু প্রায়শই দেখা যায়, তাদের দায়িত্ব পালন করতে গিয়ে হেনস্তার শিকার হতে হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই বিচার হয় না এই সব ঘটনার। তাই এ ঘটনায় বক্তাগণ হামলার প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার পূর্বক দ্রুত বিচারের দাবী জানাই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft