1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনে এনজিওর কাছে অর্থ চাওয়ার অভিযোগ, সমালোচনায় পিছু হটল পলাশবাড়ী উপজেলা প্রশাসন পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ

ইউএনওর ওপর হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ করব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে জখম করার ঘটনাটির ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং এ ব্যাপারে অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন,জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, তিনি (ইউএনও) বেশ সিরিয়াস পর্যায়ের রোগী। কারণ, আক্রান্ত খুব ডেপথ হয়েছে। আমাদের জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাঁর বাসায় অবস্থান করছে। আমরা কিছুক্ষণ আগে তাদের সঙ্গে কথা বলেছি, আমাদের সচিব কথা বলেছেন।

বিষয়টি কী হয়েছে এবং এই দুর্বৃত্তরা কারা সে বিষয়ে এসপি বললেন, আমরা খুব দ্রুত দুর্বৃত্তদের নাম-ঠিকানা সব বের করতে পারব। তারা এ ব্যাপারে খুবই আশাবাদী। অতি অল্প সময়ের মধ্যে আশা করি জটটা খুলবে এবং আমরা অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করব।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাহী কর্মকর্তা ওয়াদিহা খানমকে সবচেয়ে ভালো চিকিৎসাসেবা নিশ্চিত করা যেন যায় সে চেষ্টা করছি, এ ক্ষেত্রে নিউরোসায়েন্স হাসপাতাল সবচেয়ে ভালো। যা যা করা প্রয়োজন, আমাদের পক্ষ থেকে আমরা সেটি করছি। জানতে একটু অপেক্ষা করতে হবে, দুর্বৃত্তরা করা। তারা কী ডাকাতির উদ্দেশ্যে এসেছিল নাকি উদ্দেশ্যমূলকভাবে কোনো কারণে শত্রুতা তৈরি হয়ে এ রকম কিছু হয়েছিল কি না।

উল্লেখ্য, গতকাল বুধবার দিনগত রাত ৩টার দিকে দুর্বৃত্তদের হামলার শিকার হন ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবা। এয়ার অ্যাম্বুল্যান্সে রংপুর মেডিক্যাল থেকে আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়।

বিসিএস প্রশাসন ক্যাডারের ৩১ ব্যাচের কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনার পর বৃহস্পতিবার সচিবালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে আসেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ। এ সময় জনপ্রশাসনসচিব শেখ ইউসুফ হারুন উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft