1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনে এনজিওর কাছে অর্থ চাওয়ার অভিযোগ, সমালোচনায় পিছু হটল পলাশবাড়ী উপজেলা প্রশাসন পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ

গাইবান্ধায় বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধণ করলেন জেলা প্রশাসক আবদুল মতিন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে ২ সেপ্টেম্বর বুধবার দুপুরে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধণ করেছেন জেলা প্রশাসক আবদুল মতিন। এ সময় তিনি বঙ্গবন্ধু কর্ণার ঘুরে দেখেন। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে এবং গাইবান্ধা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের আয়োজনে প্রবাসীকর্মীর ৮ সন্তানকে বৃত্তির চেক দেওয়া হয়েছে। গাইবান্ধা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় মিলনায়তনে এই বৃত্তির চেক হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক আব্দুল মতিন প্রধান অতিথি হিসেবে এই চেক বিতরণ করেন।পিইসি পরীক্ষায় উত্তীর্ণ ৫ জনকে ১৪ হাজার টাকা করে ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩ জন শিক্ষার্থীকে ২০ হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়েছে। গাইবান্ধার সাঘাটা উপজেলার তিনজন, গোবিন্দগঞ্জের দুই জন, সাদুল্লাপুরের দুই জন ও সদর উপজেলার একজন শিক্ষার্থীকে এই চেক দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক নেশারুল হক, গাইবান্ধা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ আব্দুর রহিম, উত্তরবঙ্গ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের অধ্যক্ষ আব্দুল মান্নান, জেলা প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, পূবালী ব্যাংক জেলার শাখার ব্যবস্থাপক নাসিরুল ইসলাম, ব্র্যাক ব্যাংক গাইবান্ধা এসএমই শাখার ব্যবস্থাপক জুয়েলসহ জেলা শিক্ষা কার্যালয় ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাইবান্ধা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক নেশারুল হক বলেন, পিইসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় মেয়াদে এই বৃত্তির চেক দেওয়া হয়েছে। যতদিন এসব শিক্ষার্থীরা পড়াশোনা করবে ততদিনই তারা প্রতিবছর এই বৃত্তির টাকা পাবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft