1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনে এনজিওর কাছে অর্থ চাওয়ার অভিযোগ, সমালোচনায় পিছু হটল পলাশবাড়ী উপজেলা প্রশাসন পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ

পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদুল ইসলামের বিরুদ্ধে থানায় মিথ্যা ভিত্তিহীন অভিযোগ ও বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে ধরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত ৯ টার দিকে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর প্রধানের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক তাৎক্ষনিক এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম। সংবাদ সম্মেলনে আজাদুল ইসলাম নিজেকে নির্দোষ দাবী করার পাশাপাশি তিনি বিএনপি-জামায়াত শিবিরের চক্রান্তের স্বীকার বলে দাবি করেন।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, এনামুল হক মকবুল, সাইফুলার রহমান চৌধুরী তোতা, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্মল মিত্র, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, ফজলে রাব্বি,
মাহাবুব প্রধান, মহিউজ্জামান খোকন, আশরাফুল ইসলাম মিঠু, তাতীলীগ সাধারণ সম্পাদক সাকলাইন মাহামুদ সজিব, যুবলীগ নেতা আসাদুজ্জামান শেখ ফরিদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft