1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনে এনজিওর কাছে অর্থ চাওয়ার অভিযোগ, সমালোচনায় পিছু হটল পলাশবাড়ী উপজেলা প্রশাসন পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আর নেই

  • আপডেট হয়েছে : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

চলে গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোমবার (৩১ আগস্ট) স্থানীয় সময় বিকেল বেলা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। এর আগে গত তিন সপ্তাহ ধরে তিনি ভারতের রাজধানী দিল্লির একটি সেনা হাসপাতালে চিকিৎসারত ছিলেন।

সোমবার সন্ধ্যা সোয়া ৬ টায় প্রণব মুখোপাধ্যায়ের সন্তান অভিজিৎ মুখার্জি এক টুইটে পিতার মৃত্যুর কথা নিশ্চিত করেন।

এতে তিনি লিখেন, গভীর বেদনা নিয়ে জানাচ্ছি যে, আমার বাবা শ্রী প্রণব মুখোপাধ্যায়ের জীবনাবসান হয়েছে। চিকিৎসকরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছেন। তার জন্য ছিল ভারতবাসীর অনেক প্রার্থনা ও দোয়া।

এর আগে সোমবার চিকিৎসকরা জানিয়েছিলেন যে, কোমায় থাকা প্রনব মুখোপাধ্যায়ের শরীরের অবস্থা খারাপ হচ্ছে। গত কদিন ধরে তিনি গভীর কোমায় আছেন।

তার চিকিৎসকরা জানান, রোববার রাত থেকে তার শরীরের অবস্থা খারাপ হতে শুরু করেছে। একে তারা বলছেন, সেপটিক শক। এতে প্রণব মুখোপাধ্যায়ের রক্তচাপ কমে যায় এবং শরীরে অক্সিজেনের প্রবাহ কমে যায়। সাধারণ অসুস্থতা নিয়ে চিকিৎসা নিতে গেলে তার করোনা সংক্রমণের কথাও জানা যায়। মৃত্যুর সময় তার ফুসফুসে সংক্রমণও ছিল।

এর আগে বাথরুমে পরে গিয়ে তার মস্তিষ্কে রক্ত জমাট বাধে। চিকিৎসকরা অস্ত্রপাচার করে সেই রক্ত বের করতে পারলেও প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft