1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনে এনজিওর কাছে অর্থ চাওয়ার অভিযোগ, সমালোচনায় পিছু হটল পলাশবাড়ী উপজেলা প্রশাসন পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ

সাদুল্যাপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা: স্বামী পলাতক

  • আপডেট হয়েছে : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৩৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর গ্রামে ৪ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার পর গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামীসহ পরিবারের লোকদের বিরুদ্ধে।

জানা গেছে, ২৯ আগস্ট শনিবার ভোরে উপজেলার রসুলপুর এর বৈরাগী পাড়ায় এ ঘটনা ঘটে। প্রায় ১০ বছর আগে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এর নবীপুর গ্রামের ডা: বুদ্ধিশ্বর পাল এর মেয়ে ছবি রানী পালের সাথে সাদুল্লাপুর উপজেলার রসুলপুর এর বৈরাগী পাড়ার রামপদ পাল এর ছেলে বৈদ্যনাথ পাল এর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী ও পরিবারের লোকজন খারাপ আচরণ সহ শারীরিক নির্যাতন করে আসছিল। এরই এক পর্যায়ে শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে পরিবারের লোকজন ওই গৃহবধূর সাথে খারাপ আচরণ করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মেরে ফেলে। মেরে ফেলার পর তাকে ঘরের ধর্ণার সাথে ফাস ঝুলিয়ে রাখে। এরপর শনিবার সকালে স্থানীয় লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনার পর থেকে স্বামী ও পরিবারের লোকজন পলাতক রয়েছে।

এলাকাবাসী হাফিজার রহমান জানান, ছবি রানী পাল খুব ভদ্র ও ভাল মানুষ ছিলেন। তাকে তার স্বামীসহ স্বামীর পরিবারের লোকজন রাত্রে সাউন্ডবক্স বাজিয়ে মেরে ফেলেছে। যাতে কেউ টের না পায়।

ছবি রানী পাল এর বাবা বুদ্ধিশ্বর পাল জানান, আমার মেয়েকে নির্যাতন করে মেরে ফেলেছে এবং মেরে ফেলার পর ফাস ঝুলিয়ে আত্মহত্যার প্ররোচনা করছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft