1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনে এনজিওর কাছে অর্থ চাওয়ার অভিযোগ, সমালোচনায় পিছু হটল পলাশবাড়ী উপজেলা প্রশাসন পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ

করোনা সংক্রমণ ঝুঁকিতে বাংলাদেশ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

 

এখনো সংক্রমণের চরম অবস্থা দেখা না গেলেও এমন পরিস্থিতিতে গোটা বাংলাদেশে করোনা লাগামহীনভাবে ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক গবেষণা সাময়িকী দ্য ল্যানসেট।

অস্ট্রেলিয়ার পুরস্কারপ্রাপ্ত লেখিকা সোফি কাজিন্সের লেখা এ প্রতিবেদনে বাংলাদেশে পর্যাপ্ত কোভিড পরীক্ষা না হওয়া, ফি নির্ধারণ ও নজরদারিতে সরকারের দৃষ্টিভঙ্গির কড়া সমালোচনা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রতি চারজনে প্রায় একজন দারিদ্র্যসীমার নিচে রয়েছেন। এর মধ্যে বর্তমানে বাংলাদেশে প্রতিদিন ১২ থেকে ১৫ হাজার মানুষ করোনা পরীক্ষার সুযোগ পাচ্ছেন। বেসরকারি হাসপাতালগুলোয় করোনা পরীক্ষার ফি নেওয়া হচ্ছে ৩৫০০ টাকা। অন্যদিকে সরকারি হাসপাতালে করোনা পরীক্ষায় ফি নির্ধারণ করায় মানুষের মধ্যে আগ্রহ কমে গেছে। দেখা গেছে, ফি নির্ধারণের পর পরীক্ষার হার কমে দৈনিক এক হাজার মানুষে ০.৮ জনে দাঁড়িয়েছে। চলতি আগস্টে প্রতি এক হাজার মানুষে ০.৬ হারে পরীক্ষা হয়েছে।

গোটা বিষয়ে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেউ কথা বলতে রাজি হননি বলেও প্রতিবেদনে জানান সোফি কাজিন্স।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান এমিনেন্সের প্রধান শামীম তালুকদার ল্যানসেটকে বলেন, ‘করোনা মহামারী বাংলাদেশের অনৈতিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার আসল রূপ উন্মোচন করেছে।

একদম শুরু থেকেই সরকার কোভিড পরীক্ষা পদ্ধতি নিয়ন্ত্রণ করতে চেয়েছে। শুরুতে বেসরকারি খাতকে পরীক্ষা করতে দেওয়া হয়নি। এখন আবার পরীক্ষার জন্য ফি নেওয়া হচ্ছে। এতে দরিদ্ররা পরীক্ষা থেকে বাদ পড়ছেন।’

শামীম তালুকদার জানান, তিনি ঢাকার কয়েকটি কবরস্থান ঘুরে সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলেছেন। কবরস্থান পরিচালনাকারীরা তাকে বলেছেন, দেশে সরকারি হিসাবের চেয়ে করোনায় চারগুণ বেশি মানুষ মারা যাচ্ছে। অনেকে উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন, কিন্তু করোনা পরীক্ষা হয়নি।

শামীম তালুকদার বলেন, ‘সরকারের নজর এখন অর্থনীতি বাঁচানোর দিকে। কিন্তু কোভিড-১৯ যখন গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়বে, তখন আরও বেশি মানুষ মারা যাবে।’

ঢাকার আরেক চিকিৎসক ল্যানসেটকে বলেন, ১৬৫ মিলিয়ন মানুষের দেশে প্রতিদিন সর্বোচ্চ ১৫ হাজার টেস্ট হচ্ছে, এটি কিছুই না। এ মহামারী আরও অনেক দিন থাকবে। আমি ভয় পাচ্ছি শীত এলে কী হবে। মানুষও এ নিয়ে আতঙ্কিত।

করোনা পরীক্ষায় সরকারের ফি নির্ধারণের সমালোচনা করেছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক পরিচালক মাহমুদুর রহমানও। তিনি বলেন, ‘মানুষের থেকে টাকা নেওয়া সত্যি সমস্যা সৃষ্টি করেছে। বিশেষ করে গরিবদের জন্য টেস্ট করানো এখন কষ্টকর। এমনিতেই মহামারীর সময়ে মানুষের কাজ নেই, টাকা নেই। এমন পরিস্থিতিতে সরকারের টাকা নেওয়া উচিত হচ্ছে না।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft