1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ভোটকেন্দ্রের সরঞ্জাম পরিবহনে এনজিওর কাছে অর্থ চাওয়ার অভিযোগ, সমালোচনায় পিছু হটল পলাশবাড়ী উপজেলা প্রশাসন পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ

৯ কেজি স্বর্ণের বারসহ গ্রেফতার নারী

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

৫৭টি স্বর্ণের বারসহ বানেছা খাতুন (৩৫) নামের এক নারী স্বর্ণপাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক করা স্বর্ণের ওজন ৯ কেজি ২০০ গ্রাম। এ স্বর্ণের বাজার মূল্য প্রায় ৬ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা।

যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার রাত ১০টার সময় নিজ বাড়ি থেকে স্বর্ণের বারসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বানেছা খাতুন ওই গ্রামের দুঃখে মিয়ার স্ত্রী। ভারত সীমান্ত সংলগ্ন বাড়ি হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে স্বর্ণসহ মাদকপাচারের সঙ্গে জড়িত রয়েছেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাদিপুর গ্রামের বানেছা নামে একজন নারী স্বর্ণপাচারকারী বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবেন। এ ধরনের খবরের ভিত্তিতে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের একটি টহল দল সেখানে অভিযান চালায়। প্রায় ৬ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৯ কেজি ২০০ গ্রাম ওজনের ৫৭ পিস স্বর্ণের বারসহ বানেছাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

নারীসহ স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করে যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, তার বিরুদ্ধে স্বর্ণপাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft