1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

প্রয়াত এমপি সাহারার আসনে নির্বাচন করতে চান বিদিশা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

আসন্ন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে চান জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক।

তিনি বলেন, ‘যদি ফেয়ার ইলেকশন হয় তাহলে আমি প্রার্থী হওয়ার কথা ভাবছি। এখন ফেয়ার ইলেকশন হবে কিনা সেটা বলতে পারি না। শুধু ঢাকা-১৮ না বাংলাদেশের যেকোনো আসন থেকে নির্বাচন করলে আমি জয়ী হবো বলে মনে করি।

১৯৯৮ সালে বিদিশাকে বিয়ে করেন এরশাদ। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। ২০০৫ সালে এরশাদ-বিদিশার বিয়ে বিচ্ছেদ ঘটে। মোবাইল চুরির মামলায় তিনি জেলও খেটেছেন। তখন জাতীয় পার্টির প্রেসিডিয়ামের পদ স্থগিত করা হয় বিদিশার। দীর্ঘদিন রাজনীতি বাইরে থাকা বিদিশা ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। সাবেক স্বামী এরশাদের মৃত্যুর পর তাদের সন্তান এরিককে দেখাশুনার জন্য বারিধারার প্রেসিডেন্ট পার্কে (এরশাদের বাসভবন) উঠেছেন কয়েক মাস হলো। জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় থাকতে চান তিনি।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুর পর ঢাকা-১৮ আসনটি শূন্য হয়েছে। এই আসনে বিএনপি’র প্রার্থী কে হবেন এ নিয়ে তেমন আলোচনা নেই। তবে ইতোমধ্যে ডাকসুর ভিপি নুরুল হক নুর প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হতে চান প্রায় অর্ধশত নেতা। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন বিদিশা সিদ্দিক।

তিনি বলেন, ‘সুষ্ঠু ভোট হলে আমি নির্বাচন করবো। জাতীয় পার্টি যদি আমাকে এখানে নমিনেশন দেয় পার্টির জন্যই ভাল হবে। আমাকে না দিয়ে অন্য কোনো ক্যান্ডিডেটকে দিলে জামানত বাজেয়াপ্ত হবে বলে মনে করি। তবে, নির্বাচনের মতো নির্বাচন হতে হবে। রেডিমেটের মতো আমাকে বসিয়ে দেয়া হলো, এমপি বানিয়ে দেয়া হলো- সেটা চাই না। এর আগে অনেক সুযোগ এসেছে, হইনি। কম্পিটিশনের মধ্যে নির্বাচন করতে চাই।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft