
গাইবান্ধার পলাশবাড়ীতে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ শীর্ষক এক কর্মশালা ২৫ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
ইকো-স্যোসাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৩১-গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর প্রশাসক আবু বকর প্রধান ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম প্রমুখ। কর্মশালায় উপস্থিত ছিলেন, ইউএনডিপির ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর সৈয়দ মহসিনুল আবেদিন, ইএসডিও’র উপজেলা সমন্বয়কারী ফরিদ হোসেন। কর্মশালায় উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যগণ অংশ নেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইউএসডিও’র জেলা সমন্বয়কারী আতিকুল ইসলাম।