1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

তারেক এ হত্যাকাণ্ড পরিচালনা করেছিলেন: কাদের

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড আর ২০০৪ সালের ২১ আগস্টের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা।

আজ সোমবার আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকীসহ অনেকে।

তিনি বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড ছিল হাওয়া ভবন এবং তারেক রহমান হাওয়া ভবন থেকে এ হত্যাকাণ্ড পরিচালনা করেছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড আর ২০০৪ সালের ২১ আগস্টের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। ১৫ আগস্টের টার্গেট ছিলেন বঙ্গবন্ধু আর ২১ আগস্টের প্রাইম টার্গেট ছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ’৭৫ সালে জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয় না দিত, দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত না করত, বঙ্গবন্ধুর খুনিদের হত্যার বিচার বন্ধে ইনডেমনিটি অধ্যাদেশ অনুমোদন না দিত, খুনি মোস্তাক সরকারের সেনাপ্রধান না হত, তাহলে ইতিহাস হয়তো অন্যরকম হতো। খুনের বিচার যারা বন্ধ করে, খুনিদের যারা প্রশ্রয় দেয়, তারা একই অপরাধে অপরাধী। ’

‘১৫ আগস্টের ঘটনার মধ্য দিয়ে রাজনৈতিক দলের মধ্যে কর্ম সম্পর্কের যে অলঙ্ঘনীয় দেয়াল তৈরি হয়েছিল, সে দেয়াল ২১ আগস্টের ঘটনায় আরও উঁচু হয়েছে,’ যোগ করেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft