1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ আর নেই

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ ফ্রেডি ব্লম। দক্ষিণ আফ্রিকার শতবর্ষী এই বৃদ্ধকে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ বলে মনে করা হতো। শনিবার কেপ টাউনে স্বাভাবিক মৃত্যু হয়েছে তার।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ১৯০৪ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে জন্মগ্রহণ করেন ব্লম। কিশোর বয়সেই স্প্যানিশ ফ্লু মহামারিতে পুরো পরিবার হারান তিনি। এরপরও জীবদ্দশায় দু’টি বিশ্বযুদ্ধ ও আফ্রিকার বর্ণবাদ সংকট দেখেছেন তিনি।

২০১৮ সালের এক সাক্ষাৎকারে ব্লম বলেছিলেন, এত বছর বেচে থাকার পিছনে বিশেষ কোনও রহস্য নেই। আছে শুধু একটা জিনিস- সেটা উপরওয়ালা। তার হাতেই সব ক্ষমতা। পেশাগত জীবনে বেশিরভাগ সময় শ্রমিকের কাজ করেছেন ব্লম। প্রথমে খামারে, পরে ছিলেন নির্মাণ শিল্পে। বয়স ৮০ পার হওয়ার পর অবসর নেন তিনি। বহু আগে মদ্যপান ছেড়ে দিলেও ধূমপানের অভ্যাস ছিল এ বৃদ্ধের।

বৃদ্ধের নাতি আন্দ্রে নাইদো বলেন, দুই সপ্তাহ আগেও দাদা কাঠ কাটছিলেন। তিনি একজন শক্তিশালী মানুষ ছিলেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই একেবারে শীর্ণকায় হয়ে গিয়েছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft