1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই

সরকারের গণবিরোধী বাজেটের প্রতিবাদে গাইবান্ধায় কমিউনিস্ট পার্টি ও বাসদের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট হয়েছে : সোমবার, ৫ জুন, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা  প্রতিনিধিঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি ও সমাজতান্ত্রিক দল বাসদ গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার জাতীয় সংসদে পেশকৃত বর্তমান সরকারের বাজেটের প্রতিবাদে শহরের ১নং ট্রাফিক মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সরকারের উচ্চাভিলাষী বাজেট প্রত্যাখ্যান করে বক্তারা বলেন, অর্থমন্ত্রী জাতীয় সংসদে যে বাজেট প্রস্তাব করেছেন তা এদেশে ২০ভাগ অথ্যাৎ সমাজের উচ্চবিত্ত একটা শ্রেণির সুবিধার কথা চিন্তা করে করা হয়েছে। এ বাজেট এদেশের ৮০ শতাংশ গরীব মেহনতী মানুষের ভাগ্য পরিবর্তনে কোন ভূমিকা রাখবে না। গণবিরোধী এই বাজেট সরকারকে আরও গণবিরোধী করে তুলবে। অবিলন্বে এই বাজেট বাতিল করে গণমূখী একটি বাজেট প্রস্তাবের দাবি জানান বক্তারা। এছাড়া বক্তারা বলেন, চাল,ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম স্বাধীনতার পর যে কোন সময়ের চাইতে সবচেয়ে বেশী, বিদ্যুতের লোডশেডিং এ জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্যাসের দাম বৃদ্ধি করে জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে তোলা হয়েছে। সারা বিশ্বে যখন জ্বালানী তেলের দাম কমছে, তখন এদেশে দফায় দফায় তেলের মূল্য বৃদ্ধি করা হচ্ছে। দেশের এই অসহনীয় অবস্থা থেকে দেশবাসীকে মুক্তি দিতে হলে বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান জরুরী- সিপিবি বাসদ সেই লক্ষ্যে কাজ করে চলেছে। জনগণকে সাথে নিয়ে আগামি দিনে বাম বিকল্প শক্তি গড়ে তোলা হবে। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, জেলা সিপিবির কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জাহাঙ্গী আলম মাস্টার,বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, বাসদ নেতা এ্যাডভোকেট মনিরুজ্জামান মোস্তফা, ছাত্র ইউনিয়ন নেতা তপন দেবনাথ ও রানু সরকার প্রমূখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!