1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, আছে এবং থাকবে’

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৫৬ বার পড়া হয়েছে

যারা রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের চক্রান্তর সাথে জরিত তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ বুধবার (১৯ আগষ্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তারা এই দাবি করে।

সংগঠনের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাশেমী বলেন, বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশে ধর্মীয় সাম্প্রদায়িকতার কারণে সমস্যা বা হাঙ্গামার মতো কোন ঘটনাও নেই। একইসাথে রাষ্ট্রধর্ম ইসলাম আমাদের সকল ধর্মকে ধর্মীয় স্বাধীনতা প্রদান করে। হিন্দু-মুসলিম এদেশে ভাই ভাই বসবাস। এমন অবস্থায় হঠাৎ করেই রাষ্ট্রধর্ম বাতিলের প্রয়োজনীয়তা কি তা আসলে বোধগম্য নয়।

তিনি বলেন, ইসলাম বাংলাদেশের রাষ্ট্রধর্ম হলেও এদেশে অন্য সম্প্রদায়ের মানুষকেও ধর্মীয় স্বাধীনতা প্রদান করা হয়েছে। একইসাথে ইসলাম ধর্ম নিজেও সকলের ধর্মীয় স্বাধীনতাকে অগ্রাধিকার দিয়েছে। প্রধানমন্ত্রী নিজেও ইসলামের সাথে অন্য ধর্মাবলম্বীদের প্রতি বিশেষ মনোযোগী এবং সবসময়ই তাদের সাহায্যে এগিয়ে থাকেন। মুসলিম ধর্মীরাও অন্য সম্প্রদায়ের মানুষকে শ্রদ্ধা করেন এবং মিলেমিশে বসবাস করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাংলাদেশের সর্বাধিক মানুষ ইসলাম ধর্মের। এছাড়া সকলেই আমরা ভাই ভাই। এখানে রাষ্ট্র ধর্ম থেকে ইসলাম বাদ দেওয়া মত চক্রান্ত ছাড়া অন্য কিছু নয়। বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, আছে এবং ধাকবে। একইসাথে আমার অশোক কুমার ঘোষের আইনি নোটিশ বাতিলের দাবি জানায়।’

সম্প্রতি সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ বাদ দিয়ে সেখানে ‘ধর্মনিরপেক্ষতা’ চালু করার দাবিতে ১০ জন রাজনীতিবিদ ও আমলাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সুপ্রিমকোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ। তার প্রতিবাদেই অনুষ্ঠিত হয় এই মানববন্ধন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আব্দুর রব ইউসুফি, যুগ্ম-মহাসচিব ফজলুল করিম কশেমী, মাওলানা লৎফর মাজাহারী, মাওলানা মুফতী নূর মোহাম্মদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft