1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

বিরামপুরের দুর্ধষ “চুরির হিড়িক” ঢিলে ঢালা প্রশাসন, দিশেহারা ব্যবসায়ীক মহল ও পৌরবাসী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৩২ বার পড়া হয়েছে

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পৌর শহর এলাকায় গত ০৩ মাস যাবত ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে চুরির ঘটনা। মাত্র ০৩ মাসের ব্যবধানে একের পর এক বাসা-বাড়ী, দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠানে সংঘটিত হচ্ছে চুরি, লক্ষ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি, প্রশাসনের ঢিলে ঢালা মনোভাব। এ পর্যন্ত কোন কিছুই উদ্ধার করতে পারেনি পুলিশ, এতে দিশেহারা ব্যবসায়ী মহল সহ এলাকাবাসী।
ভুক্তভোগী ও এলাকাবাসীর সুত্রে জানা গেছে, করোনা ক্রান্তিকালে বিরামপুর পৌর এলাকায় গত জুন/২০২০ হতে আগস্ট/২০২০ মাসে এ পর্যন্ত দোকানপাট, ব্যবসায়ীক প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে ১০-১২টি দুর্ধষ চুরি সংঘটিত হয়েছে। অপর দিকে চুরির ঘটনা অনুসন্ধানে জানা গেছে, গত ০৪ জনু পৌর শহরে বিরামপুর নবাবগঞ্জ রাস্তার পার্শ্বে অবস্থিত শ্রী অমল কুমারের মুদি দোকান ও আইসক্রিম ফ্যাক্টারী সহ একই রাতে পার্শ্ববর্তী দেলোয়ার হোসেনের আপন বোরখা হাউজ, মোঃ রফিক মিয়ার ড্রেস মাস্টার এন্ড কথ ষ্টোর ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে নগদ ৭৫ হাজার টাকা ও বিভিন্ন মালামাল চুরি হয়। এছাড়া গত ৩১ আগস্ট রাতে বালিকা বিদ্যালয়ের কক্ষ থেকে চুরি হয় ৩টি ফ্যান, ২৬ জুলাই কলেজ বাজারের ভাই ভাই ষ্টোর মোজাফ্ফরের দোকান থেকে নগদ টাকাসহ মোট ২ দুই লক্ষ টাকার মোবাইল, মেমোরী কার্ড, ফ্রেক্সিলোড টাকার কার্ড চুরি হয়। এছাড়া শহরের ঘাটপাড় ধানহাটি মোড় এলাকার আশরাফ মৌলভীর ব্যবসায়ীক প্রতিষ্ঠানের গদি ঘর থেকে, শান্ত কুমার কুন্ডুর বাড়ী, আব্দুলের পুত্র হুমায়ুনের বাড়ী, কলা বাগান ও রেল গেট এলাকার ঔষুধের দোকানে চুরির ঘটনা ঘটে। চোরদের এমন ধারাবাহিক চুরির প্রেক্ষাপটে গত ১৬ আগস্ট বিরামপুর ঢাকা মোড় নামক স্থানে বিরামপুর প্রেস কাবের সভাপতি মোঃ শাহীনুর আলম শাহীন সাংবাদিকের মোবাইল টেলিকম ও শাহীন সু ষ্টোর নামক ব্যবসা প্রতিষ্ঠানের উপরের টিন ও হার্ডবোর্ড কেটে নগদ ৭৬ হাজার টাকা ও ১ লক্ষ ৮৪ হাজার টাকার সমমূল্যের লকারে রক্ষিত একটি স্বর্ণের হার ও দোকানের মোবাইল সহ বিভিন্ন মালামাল চুরি হয়। এ বিষয়ে সাংবাদিক শাহীন বাদী হয়ে একটি চুরির মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৯, এ প্রেক্ষিতে তাৎক্ষনাত অভিযানে নামে পুলিশ এতে সোহেল রানা ও জুয়েল রানা নামক ০২ জনকে আটক করে ১৭ আগস্ট আদালতে সপর্দ করলেও এ পর্যন্ত চুরি হয়ে যাওয়া কোন টাকা পয়সা বা কোন মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, এসব ঘটনার আলোকে পুলিশি অভিযান অব্যাহত থাকবে এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে জোর প্রচেষ্টা চলছে। অপর দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার সাংবাদিকদের বলেন, চুরির এমন ঘটনা প্রতিরোধে শহরে রাত্রিকালীন জনসাধারণ ও ব্যবসায়ীকদের নিরাপত্তাকল্পে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পৌরবাসী মনে করেন মাত্র ৩ মাসের ব্যবধানে এতগুলো চুরি যা শহরের ব্যবসায়ীক মহল ও এলাকাবাসীর নিরাপত্তাহীনতার সামিল এবং আইন শৃঙ্খলা অবনতির চরম আশঙ্কা। এমন কঠিন মহুর্ত থেকে পরিত্রান পেতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকার ব্যবসায়ীক মহল ও জনসাধারণ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft