1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

ফিলিস্তিনে টানা ৭ রাত বোমা হামলা ইসরাইলি বিমানের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৯৮ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজায় হামাসের নজরদারি চৌকিগুলোকে লক্ষ্যবস্তু করে টানা সাত রাত বোমা হামলা চালিয়েছে ইসরাইলি যুদ্ধবিমান। ফিলিস্তিনিদের সীমান্তে বেলুন বোমা হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করছে ইসরাইল সামরিক বাহিনী।

দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজা থেকে ইসরাইলের অভ্যন্তরে বিস্ফোরক ভর্তি বেলুন দিয়ে হামলা ঘটনায় হামাসের ঘাঁটিগুলোতে যুদ্ধবিমান ও অন্যান্য বিমান দিয়ে হামলা চালিয়ে ভূ-উপরিস্থ অবকাঠামো ধ্বংস করা হয়।

গাজার নিরাপত্তা সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবার গাজার দক্ষিণে রাফাহ ও উত্তরে বৌত লাহিয়ায় হামাসের নজরদারি চৌকিতে অভিযান চালানো হয়।

ইসরাইল অভিযোগ করে আসছে দেশটির অভ্যন্তরে হামাস রকেট লাঞ্চার ও বেলুন বোমা হামলা চালাচ্ছে। এই অভিযোগেই ওই অঞ্চলটিতে এক সপ্তাহের বেশি সময় ধরে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে গত রোববার ইসরাইলি বাহিনী গাজার মৎস্য কেন্দ্র বন্ধ করে দিয়েছে। ফলে করোনায় দুর্বিসহ জীবন-যাপন করছেন সেখানকার অধিবাসীরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft