1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত নেতৃবৃন্দের সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ মার্চ, ২০১৭
  • ৯৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহাদুন্নবী টিটুলসহ অন্যান্য নেতৃবৃন্দ রোববার গাইবান্ধা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনময় করেন।
মতবিনিময়কালে সভাপতি ও সম্পাদক বলেন, বর্তমান কমিটি দলে যৌথ নেতৃত্ব গড়ে তুলবে এবং জবাবদিহিতা নিশ্চিত করে কর্মের ভিত্তিতে নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবে। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সৌহাদ্য সম্প্রীতির রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে। তদুপরি জাতীয় ইস্যুর পাশাপাশি জনকল্যাণে স্থানীয় সমস্যা নিয়েও তারা কাজ করে যাবে। তারা বলেন, রাজনীতি, সমাজ উন্নয়ন ও জনকল্যাণের ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তারা উল্লেখ করেন নানা সীমাবদ্ধতা ও নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে বিএনপি দুঃশাসন, অবরুদ্ধ গণতন্ত্র উদ্ধার এবং জনকল্যাণ ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। রাজনীতির এই পথচলায় গাইবান্ধা জেলা বিএনপির বর্তমান নেতৃবৃন্দ সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সিদ্দিক আলম দয়াল, ইদ্রিসউজ্জামান মোনা, কুদ্দুস আলম, আরিফুল ইসলাম বাবু, জাহাঙ্গীর আলম, উজ্জল চক্রবর্ত্তী, ফেরদৌস ইসলাম, হেদায়েতুল ইসলাম বাবু, শামীম আল সাম্য প্রমুখ। এছাড়া বিএনপি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, আব্দুল মোন্নাফ আলমগীর, কাজী আমিরুল ইসলাম ফকু, ইলিয়াস হোসেন, এসএম হুনান হক্কানী, আব্দুর রাজ্জাক ভুটটু, রবিউল হাসান সবুজ, শামছুল আলম, আব্দুল হাই প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!