1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ শুরু ২৪ অক্টোবর

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৮৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ বিরতির পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় দল।

গতকাল বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে যে ২৪ অক্টোবর থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে জাতীয় ক্রিকেট দল।

গত ছয় বছরে মধ্যে এ প্রথম তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজটি মূলত জুলাই-আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে স্থগিত করা হয়েছিল।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান গণমাধ্যমকে বলেন, জাতীয় দলের পাশাপাশি বাংলাদেশের হাইপারফরম্যান্স টিমও শ্রীলঙ্কা সফর করবে। এ দুটি স্কোয়াডের শ্রীলঙ্কায় তিন সপ্তাহ থাকার সমস্ত ব্যয় বহন করবে বিসিবি।

শ্রীলঙ্কার যাওয়ার আগে, সব খেলোয়াড়ের কোভিড-১৯ পরীক্ষা করা হবে এবং সে দেশে পৌঁছানোর পরে তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে। সফরের শুরুর দিকে বাংলাদেশি খেলোয়াড়রা নিজেরা অনুশীলন করবেন এবং এক সাথে ম্যাচ খেলবেন।

সিরিজের প্রথম টেস্টটি ২৪ অক্টোবর কলম্বোতে অনুষ্ঠিত হবে। তবে বোর্ড থেকে বিস্তারিত এখনও কিছু জানানো হয়নি।

শ্রীলঙ্কা সিরিজের মধ্য দিয়ে দুই বছরের নিষেধাজ্ঞা শেষে সাকিব আল হাসান মাঠে নামতে পারেন। তবে বিসিবি এখনও এ বিষয়ে তাদের সিদ্ধান্তের কথা জানায়নি।

বিসিবির পরিচালক ও বাংলাদেশের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আমরা সাকিবের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করছি। এ ক্ষেত্রে, আমাদের আইসিসির নির্দেশনা অনুসরণ করতে হবে। আমাদের তার ফিটনেস, নির্বাচকদের মতামত এবং আরও অনেক কিছু দেখতে হবে। সবকিছু বিবেচনা করে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft