1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

বঙ্গবন্ধুর জন্ম না হলে বিশ্ব মানচিত্রে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হতোনা-এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৯৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক, ৩১-গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বিশ্ব মানচিত্রে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হতোনা। বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন ছিলো সোনার বাংলা গড়ার। কিন্ত ঘাতকরা সেদিন তাঁর স্বপ্নকে বাস্তবে রুপান্তর করতে দেয়নি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর গোটা পরিবারকে হত্যার মধ্যদিয়ে চিরতরে মুছে দিতে চেয়েছিল বঙ্গবন্ধুর নাম। বাবার স্বপ্ন সোনারবাংলা গড়তে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। ১০ আগস্ট সোমবার দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন, মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক ও মাসিক সমন্বয়সহ পৃথক তিনটি সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুজ্জামান
নয়নের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছা. মেরিনা আফরোজ, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর প্রশাসক আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ার বেগম ও উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার প্রধান বিপ্লব প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft