1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

হোয়াইট হাউজের পাশে গুলি, দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হল ট্রাম্পকে

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

হোয়াইট হাউজে একটি প্রেস কনফারেন্সে কথা বলছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথার মধ্যেই হঠাৎ তার নিরাপত্তারক্ষীদের একজন স্টেজে উঠে এলেন। ফিসফিস করে ডোনাল্ড ট্রাম্পের কানে কিছু একটা বললেন। এরপরই সংবাদ সম্মেলন থেকে হঠাৎ করে সরিয়ে নিয়ে যান সিক্রেট সার্ভিসের এজেন্টরা।

মি. ট্রাম্পকে বলতে শোনা যায়, “কি হয়েছে?”

এরপর পুরো হোয়াইট হাউজ লকডাউন করে দেয়া হয়। সকল প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়।

ঘটনার বৃত্তান্ত জানা যায় নয় মিনিটের মাথায় যখন সংবাদ সম্মেলনে ফিরে আসেন ডোনাল্ড ট্রাম্প।

সেখানে আসা সাংবাদিকদের তিনি বলেন, “আমি যতদূর বুঝলাম, সিক্রেট সার্ভিসের সদস্যরা হোয়াইট হাউজের পাশে অস্ত্রধারী কাউকে গুলি করেছে।”

তিনি জানান কাউকে হাসপাতালে নেয়া হচ্ছে। সবকিছু এখন নিয়ন্ত্রণে আছে। তবে যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তার অবস্থা সম্পর্কে তিনি জানেন না।

সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে পরে এক টুইট বার্তায় জানানো হয়, “সিক্রেট সার্ভিস নিশ্চিত করছে যে একটি গুলির ঘটনা ঘটেছে। একজন পুরুষ সন্দেহভাজন এবং সিক্রেট সার্ভিসের একজন সদস্য দুজনকেই হাসপাতালে নেয়া হয়েছে।”

সিক্রেট সার্ভিস নিশ্চিত করছে যে হোয়াইট হাউজের কমপ্লেক্সে কেউ প্রবেশ করতে পারেনি।

ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলছেন, ওই সন্দেহভাজন তার প্রতি কোন খারাপ মনোভাব পোষণ করেন কিনা সেটা তিনি জানেন না।

“আমার সাথে এর কোন সম্পর্কে নাও থাকতে পারে,” সাংবাদিকদের তিনি বলেন।

একজন সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেন তিনি ভয় পেয়ে গিয়েছিলেন কিনা।

জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমাকে দেখে কি মনে হচ্ছে আমি ভয় পেয়েছি?”

সংবাদ সম্মেলনটি ঠিক কি নিয়ে সে সম্পর্কে পরিষ্কার বোঝা না গেলেও আলোচনার বিষয় ঘটনার পর পুরোটা ঘুরে যায়।

মি. ট্রাম্প সাংবাদিকদের জানান, কিছুক্ষণের জন্য তাকে তার কার্যালয় ‘ওভাল অফিসে’ নিয়ে যাওয়া হয়েছিল।

শহরের জরুরী বিভাগ জানিয়েছে গুলিতে আহত ব্যক্তির অবস্থা সংকটাপন্ন। সূত্র-বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft