1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

করোনা: ভেন্টিলেটর সাপোর্টে প্রণব মুখার্জি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর করোনা পজিটিভ হওয়ায় বিষয়টি তিনি নিজেই গতকাল টুইটারে জানিয়েছেন।

এদিকে, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর তাঁর মস্তিস্কের অস্ত্রোপচার করা হয়েছে। আপাতত তিনি ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।

এর আগে ৮৪ বছর বয়সী ভারতের এই সাবেক রাষ্ট্রপতি টুইট করে লেখেন, ‘অন্য আরেক কারণে হাসপাতালে গেলে আমার কভিড-১৯ পরীক্ষা হয়। সোমবার রিপোর্ট পজিটিভ এসেছে। এ অবস্থায় অনুরোধ করছি, গত এক সপ্তাহে আমার সংস্পর্শে যারা এসেছিলেন, তারা যেন আইসোলেশনে যান এবং কভিড-১৯ পরীক্ষা করান।’

প্রণব মুখার্জি তাঁর করোনা পজিটিভ হওয়ার খবর জানানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর আরোগ্য কামনা করেছেন অনেকেই। এর মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘দয়া করে নিজের যত্ন নিন। আমরা আপনার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করি।’

দিল্লি কংগ্রেসের সাবেক প্রধান অজয় মাকেন টুইট করেন, ‘স্যার, আপনার দ্রুত আরোগ্য এবং দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করছি।’ ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল বলেন, ‘আপনার সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করি।’

উল্লেখ্য, ৮৪ বছর বয়সী প্রণব মুখার্জি এক সময় কংগ্রেসের প্রভাবশালী নেতা ছিলেন। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। ২০১৯ সালে তাঁকে ‘ভারত রত্ন’ সম্মানে ভূষিত করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft