1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

১৫ আগ‌স্টের পর চলবে সব আন্তঃনগর ট্রেন

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

সারা দেশে করোনা ভাইরাস মহামারির কারণে টানা দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর গত ৩১ মে থেকে অন্যান্য গণপরিবহনের পাশাপাশি সীমিত পরিসরে ট্রেন চলাচলও শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ১৫ আগ‌স্টের পর পর্যায়ক্রমে সকল আন্তঃনগর ট্রেন চালু হতে যাচ্ছে।

র‌বিবার (০৯ আগস্ট) রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩১ মে থেকে ৮ জোড়া ট্রেন ঢাকা থেকে বিভিন্ন রুটে চলাচল শুরু করে। একইসঙ্গে বিভিন্ন স্টেশন থেকে ঢাকার উদ্দেশেও ছেড়ে আসে। এরপর গত ৩ জুন থেকে আরও ১১ জোড়া ট্রেন চলাচল শুরু হয়।

গত ৩১ মে থেকে প্রাথমিকভাবে চলাচলে যুক্ত হওয়া ৮ জোড়া ট্রেনের মধ্যে ছিল, ঢাকা-চট্টগ্রাম লাইনে সোনার বাংলা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, ঢাকা-সিলেট লাইনে কালনী, সিলেট-চট্টগ্রাম লাইনে পাহাড়িকা বা উদয়ন এক্সপ্রেস। এছাড়া ঢাকা-রাজশাহী লাইনে বনলতা এক্সপ্রেস, ঢাকা-খুলনা লাইনে চিত্রা এক্সপ্রেস, ঢাকা-পঞ্চগড় লাইনে পঞ্চগড় এক্সপ্রেস, ঢাকা-লালমনিরহাট লাইনে লালমনি এক্সপ্রেস ট্রেন।

দ্বিতীয় ধাপে ৩ জুন থেকে আরও ১১ জোড়া ট্রেন চলাচল শুরু হয়। এগুলোর মধ্যে ছিল- ঢাকা দেওয়ানগঞ্জ বাজার রুটে তিস্তা এক্সপ্রেস, ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস, ঢাকা-চিলাহাটি রুটে নীলসাগর এক্সপ্রেস, খুলনা-চিলাহাটি রুটে রূপসা এক্সপ্রেস, খুলনা-রাজশাহী রুটে কপোতাক্ষ এক্সপ্রেস, রাজশাহী-গোয়ালন্দ ঘাট রুটে মধুমতি এক্সপ্রেস, চট্টগ্রাম-চাঁদপুর রুটে মেঘনা এক্সপ্রেস, ঢাকা-কিশোরগঞ্জ রুটে কিশোরগঞ্জ এক্সপ্রেস, ঢাকা-নোয়াখালী রুটে উপকূল এক্সপ্রেস, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবং কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম রুটে কুড়িগ্রাম এক্সপ্রেস।

করোনা সংক্রমণ এড়িয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শুরু থেকেই অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। যাত্রা শুরুর পাঁচদিন পূর্বে টিকেট সংগ্রহ করা যাচ্ছিল। টিকেট ছাড়া কেউ স্টেশনে প্রবেশ করতে পারতেন না। এছাড়া ট্রেনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হতো। এরই ধারাবাহিকতায় এবার আগামী ১৫ আগ‌স্টের পর পর্যায়ক্রমে সকল আন্তঃনগর ট্রেন চালু হতে যাচ্ছে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় গত ২৫ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে মালবাহী ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। পরবর্তীতে ৩১ মে থেকে অন্যান্য গণপরিবহনের পাশাপাশি সীমিত পরিসরে কিছু সংখ্যক ট্রেন চলাচলও শুরু হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft