1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ

সিফাতের মুক্তির দাবিতে মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ, আহত ১০

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৫৬ বার পড়া হয়েছে

পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় প্রত্যক্ষদর্শী স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী ও চলচ্চিত্রকর্মী সাহেদুল ইসলাম সিফাতের মুক্তির দাবিতে ডাকা মানববন্ধনে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টায় বরগুনার বামনা উপজেলার কলেজ রোড এলাকায় সিফাতের সহপাঠী ও একই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

এদিন মানববন্ধন শুরু করলে প্রথমে পুলিশ এসে বাধা দেয় এবং ব্যানার ও মাইক ছিনিয়ে নেয়। এরপরও মানববন্ধন চালিয়ে গেলে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস আলী তালুকদার এসে মানববন্ধনরত শিক্ষার্থীদের অতর্কিতে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেন। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।

মানববন্ধনের আয়োজক বামনা সারওয়ারজান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মনোতোষ হাওলাদার বলেন, ‘সিফাত আমাদের একই এলাকার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত মেজর রাশেদ নিহতের ঘটনায় একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী। তাকে আটক করে দুটি মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।’

তিনি বলেন, ‘বিনা অপরাধে এত বড় ঘটনার একজন সাক্ষীকে জেলে প্রেরণ কিছুতেই কাম্য নয়। আমরা দ্রুত সিফাতের মুক্তি দাবি করছি। একই সঙ্গে রাশেদ নিহতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস আলী তালুকদার বলেন, ‘এটি একটি রাষ্ট্রীয় স্পর্শকাতর বিষয়। আইন-শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তা রাখার স্বার্থে পুলিশ সদস্যরা কাজ করেছে। কাউকে লাঠিপেটার ঘটনা ঘটেনি।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft