1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবদলের নির্বাচনী মতবিনিময় সভা পে-স্কেল বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পলাশবাড়ীতে ‘তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে বছরব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ীতে বিভিন্ন জাতের ফলজ ও ঔষধি গাছের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে নিবিড় ক্যান্সার-হেলথ এন্ড এডুকেশন সোসাইটির বাস্তবায়নে বিভিন্ন জাতের ফলজ ও ঔষধি গাছের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, পৌর প্রশাসক ও আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হারুন-অর-রশিদ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষকলীগ যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম পাপুল ও নিবিড় ক্যান্সার-হেলথ এন্ড এডুকেশন সোসাইটির নির্বাহী পরিচালক আব্দুল্যা-আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে নিবিড় ক্যান্সার-হেলথ এন্ড এডুকেশন সোসাইটির বাস্তবায়নে ‘এসো শিখি ও শেখাই’ প্রকল্পের আওতায় বছরব্যাপি এ উপজেলায় বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের রোপন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft