1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবদলের নির্বাচনী মতবিনিময় সভা পে-স্কেল বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পলাশবাড়ীতে ‘তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে গোবিন্দগঞ্জে বৃক্ষরোপণ করলেন এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কৃষকলীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি এবং বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আতাউর রহমান সরকার ও যুগ্ম সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
গোবিন্দগঞ্জ পৌরসভার পান্থাপাড়া হাইস্কুল, কামারদহ ইউনিয়নের মাস্তা মাদ্রাসা ও চাঁদপাড়া হাইস্কুল এবং কোচাশহর ইউনিয়নের জগন্নাথপুর প্রাইমারী স্কুল মাঠে এ বৃক্ষরোপণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ খালেদুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, সাধারণ সম্পাদক খন্দকার মোঃ জাহাঙ্গীর আলম, পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আজাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কোচাশহর ইউপির সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিকী, উপ-প্রচার সম্পাদক অধ্যক্ষ একেএম আব্দুর নুর, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা এসএম রিপন, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম কমেট ও আনোয়ারুল ইসলাম প্রধান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন আকন্দ, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আলতামাসুল ইসলাম শিল্পী, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কমেট, পৌর কৃষকলীগের আহ্বায়ক জাফর উল্লাহ, সাবেক পৌর কাউন্সিলর সামস উদ্দিন ভেলা, বিশিষ্ট ব্যবসায়ী সুজাউল ফারুক সরকার ও মকবুল হোসেন মন্ডল, যুবলীগ নেতা চঞ্চল কুমার সরকার, সাবেক ছাত্রলীগ নেতা আলকাস উদ্দিন সরদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন রুমী ও শফিউল আলম হিরুসহ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft