1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল পলাশবাড়ীতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবদলের নির্বাচনী মতবিনিময় সভা পে-স্কেল বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পলাশবাড়ীতে ‘তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার

বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধী ভাতার উপকারভোগী নির্বাচনে কোন প্রকার অনিয়ম গ্রাহ্য করা হবে না-এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের এমপি এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বলেন, তার নির্বাচনী এলাকায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা কার্যক্রমে উপকারভোগী নির্বাচনে কোন প্রকার অনিয়ম গ্রাহ্য করা হবে না। অনেক অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে এই উপকারভোগী নির্বাচন করা হয়। ফলে প্রকৃত দরিদ্র ও হতদরিদ্র ব্যক্তিরা বাদ পড়েন। তিনি আরও বলেন, সর্বাধিক দারিদ্র্য প্রবণ ১০০টি উপজেলায় বিদ্যমান নীতিমালা অনুযায়ী সকল বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীকে বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতার আওতায় আনা হবে। সাদুল্লাপুর এই ১০০টি উপজেলার একটি। এই বিষয়টি ব্যাপক প্রচারণা চালাতে হবে। যারা প্রাপ্য তারা কোন প্রকার ভোগান্তি ও হয়রানী ছাড়াই এই তালিকাভূক্ত হবেন।

৫ আগস্ট বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও মো. নবীনেওয়াজের সভাপতিত্বে উপজেলায় কর্মরত সরকারী কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি এসব কথা বলেন। উম্মে কুলসুম স্মৃতি বলেন, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ও অবদান। তাই শতভাগ ‘ভাতা কার্যক্রমে কোন উপকার ভোগি যেন বাদ না পড়ে, সে বিষয় সংশ্লিষ্ট সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

সভায় অ্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ শাহীনুল হক মন্ডল, ওসি মোঃ মাসুদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার প্রমূখ। প্রসঙ্গত. পরে তিনি ওই রুমে পৃথকভাবে জনপ্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft