1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল পলাশবাড়ীতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবদলের নির্বাচনী মতবিনিময় সভা পে-স্কেল বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পলাশবাড়ীতে ‘তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল মান্নান আর নেই

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আব্দুল মান্নান মারা গেছেন। অসুস্থ হয়ে রবিবার থেকে রাজধানীর এভার কেয়ার (সাবেক এপোলো) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে নয়টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আব্দুল মান্নানের ভাতিজা মো. শাহাবুদ্দিন জানান, বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার সকাল থেকেই আব্দুল মান্নানের শারিরীক অবস্থা খুবই অবনতি হয়।
পরে সাবেক এই আমলাকে হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়।

তিনি জানান, মরহুমের লাশ হাসপাতালের হিমঘরে রাখা হবে। বুধবার সকাল ১০ টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। সকাল ১১ টায় ধানমণ্ডির ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে নিজ গ্রাম নবাবগঞ্জ নেওয়া হবে। সেখানেই ৩য় দফা জানাযা শেষে ৭৯ বছরের মান্নানকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

রবিবারই বাবার অসুস্থতার খবর শুনে লন্ডন থেকে আব্দুল মান্নানের একমাত্র মেয়ে মেহরাজ মান্নান ও তার স্বামী ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ঢাকায় এসেছেন৷

আব্দুল মান্নান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ছিলেন। অবসরে যাওয়ার পর তিনি বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা-২ আসন থেকে ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬, জুন ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তিনি ১৯৯১ সাল থেকে ৯৬ সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে আছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft