1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

  • আপডেট হয়েছে : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বুধবার দুপুরে জেলার শাহরাস্তি উপজেলার কাকৈরতলা এলাকায়  এই দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি অটোরিকশার চালক ও যাত্রী।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক শাহরাস্তির হোসেনপুর গ্রামের মনির হোসেন (৩০), যাত্রী ফেনী সোনাগাজীর চরচান্দিয়া গ্রামের গুণধর চক্রবর্তী (৭০) ও নোয়াখালীর চর আমান উল্লা গ্রামের হরি চন্দ্র চক্রবর্তী (৫৫)। এ ঘটনায় গুরুতর আহত নজরুল ইসলাম নামে একজনকে কুমিল্লায় পাঠানো হয়ে।

জানা যায়, গতকাল মঙ্গলবার মেহের উত্তর ইউনিয়নের খনেশ্বর ঠাকুরবাড়িতে আসেন গুণধর চক্রবর্তী ও হরি চন্দ্র চক্রবর্তী। সেখানে তাদের এক আত্মীয়ের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল তারা। বুধবার কুমিল্লার মুদাফফরগঞ্জ হয়ে তারা অটোরিকশায় নোয়াখালী যাচ্ছিলেন। এসময় চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া পদ্মা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার শিকার হন তারা।

শাহরাস্তি থানার ওসি মো. শাহআলম জানান, সিএনজিচালিত অটোরিকশা বাসকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বাস ও অটোরিকশা জব্দ করেছে। নিহতদের লাশ উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft