1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত

  • আপডেট হয়েছে : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৫১ বার পড়া হয়েছে

আগামী ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান এই ছুটির আওতায় থাকবে।

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ আগস্ট পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পারস্পরিক আলোচনার মাধ্যমে ছুটির এই নতুন তারিখ নির্ধারণ করেছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত নেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় সেই ছুটি বাড়িয়ে আগস্ট মাসের পুরোটাই ছুটি ঘোষণা করা হলো। করোনার কারণে ১ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

জানা যায়, শিক্ষার ক্ষতি পোষাতে একাধিক পরিকল্পনা রয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের। আগামী সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারলে ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করতে চায় মন্ত্রণালয়। তবে নভেম্বরের পিইসি-ইবতেদায়ী এবং জেএসসি-জেডিসি পরীক্ষা আয়োজন হওয়ার কথা থাকলেও এসব পরীক্ষা পিছিয়ে নিয়ে ডিসেম্বরে আয়োজন করা হতে পারে।

তবে সেপ্টেম্বরে স্কুল খুলতে না পারলে শিক্ষাবর্ষ দুই মাস অর্থাৎ আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাবর্ষ বাড়ানোর বিকল্প চিন্তাও আছে জানা গেছে। সব ধরনের পরিকল্পনার জন্যই সিলেবাস সংক্ষিপ্ত করার কাজ করছে মন্ত্রণালয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft