1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

নারী চেয়ারম্যানের শ্লীলতাহানি, প্রতিমন্ত্রীর এপিএস-ভাগ্নের বিরুদ্ধে মামলা

  • আপডেট হয়েছে : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

যশোরের মণিরামপুর উপজেলার চেয়ারম্যান নাজমা খানমের শ্লীলতাহানির অভিযোগে পাঁচজনের নামে আদালতে মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে তারই পরিষদের দুই ভাইস চেয়ারম্যান, দুই ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে।

সোমবার উপজেলা চেয়ারম্যান নাজমা খানম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালতে মামলাটি করেন। বিচারক মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন- পিবিআই যশোরকে নির্দেশ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন, মণিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, জলি আক্তার, ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টু, ভোজগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী কবির খান।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, উত্তম চক্রবর্তী স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর আপন ভাগ্নে। করোনাকালে সরকারের ত্রাণের ৫৫৫ বস্তা চাল চুরির সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। যা ওই ঘটনায় আটক ব্যক্তিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেছেন। ওই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন মামলার বাদী উপজেলা চেয়ারম্যান নাজমা খানম। যা নিয়ে আসামিদের ক্ষোভ ছিল। গত ২২ জুলাই দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির সভা ছিল। ওই সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রীসহ উপজেলার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নির্ধারিত আলোচনা চলাকালে আকস্মিক ইউপি চেয়ারম্যান সামছুল হক মন্টু হট্টগোল এবং বাদীকে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তিনি সভা ছেড়ে বাইরে চলে বের হলে আসামিরা তার পিছু নিয়ে লোকজনের সামনে কাপড় ধরে টানাটানি করে শ্লীলতাহানি করে। একইসঙ্গে তার কাছে থাকা কাগজপত্র ও একটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে যায়। এসময় তার সহকারী নয়নকেও মারপিট করা হয়। পরে তিনি গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

বাদীর আইনজীবী আব্দুল লতিফ জানান, ন্যায়বিচার চেয়ে তারা আদালতের শরণাপন্ন হয়েছেন। বিচারক তাদের অভিযোগটি আমলে নিয়েছেন এবং পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

এদিকে, অভিযুক্ত কবির খান বলেন, ‘আমাকে কেন এই মামলার আসামি করা হয়েছে, বুঝতে পারছি না। তবু আদালতে মামলা যখন হয়েছেই, আইনগতভাবেই মোকাবেলা করবো।’

নাজমা খানম যশোর-৫ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সমর্থনে মণিরামপুর উপজেলা চেয়ারম্যান হন। নানা ঘটনার প্রেক্ষিতে এখন তিনি স্বপন ভট্টাচার্য্যের বিরুদ্ধ পক্ষে অবস্থান নিয়েছেন।

ভাগ্নে উত্তম চক্রবর্তী সম্প্রতি নানা বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত হয়ে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সুনাম ক্ষুণ্ন করছেন বলে মণিরামপুরের মানুষর মুখে মুখে রয়েছে। তার মধ্যে চাল কেলেঙ্কারিও রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft