1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

পলাশবাড়ী সদর ইউপি সদস্য আজাহার আলী রোববার ভোরে আকস্মিক ইন্তেকাল করেছেন

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ জুন, ২০১৭
  • ১১০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে অন্যতম ৩নং পলাশবাড়ী (সদর) ইউনিয়ন। এ ইউনিয়নের সর্ব পরিচিত ইউপি সদস্য আজাহার আলী ওরফে আজাহার মেম্বর আর নেই। রোববার ভোর সাড়ে ৫ টার দিকে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার নিজ বসতবাড়ীতে    ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি……. রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬০ বছর। উপজেলা সদরের জামালপুর গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা আজাহার মেম্বর অন্যান্য দিনের ন্যায় শনিবার রাত ৩টার দিকে সদর থেকে বাড়ীতে ফিরেন। এরপর রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ার আগে বুকে ব্যাথা অনুভব করায় তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। স্বল্প সময়ের ব্যাবধানে বুকে ব্যাথার প্রচন্ডতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় পরিবারের লোকজন জরুরি চিকিৎসার জন্য তাৎক্ষনিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

রোববার বাদ যোহর জামালপুর বড়দিঘীর পাড়ে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা যায়।

সদর ইউনিয়নের ইউপি সদস্য হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত আজাহার মেম্বরের অকাল মৃত্যুর খবর দ্রুত জানাজানি হয়ে পড়ায় পাড়া-প্রতিবেশী, আত্মীয় স্বজন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-সহকর্মি ইউপি সদস্যবৃন্দ ও শুভাকাঙ্খিসহ ঘনিষ্ট পরিচিতজনরা তাকে এক নজর দেখার জন্য তার বাড়ীতে সমেবেত হন।

ইউপি সদস্য আজাহার আলীর অকাল মৃত্যুতে সদর ছাড়াও উপজেলার সর্বত্র গভীর শোকের ছায়া নেমে এসেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!