1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

পটুয়াখালীতে র‌্যাবের হাতে অস্ত্রসহ চার কিশোর গ্যাং সদস্য আটক

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৩৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে গত ২২ জুলাই প্রকাশ্যে এনামুল হক মুন্না (২২) ও নিবির দাস গুপ্ত (২২) নামে দুই কলেজ ছাত্রকে কুপিয়ে মারাত্মক জখম করার ঘটনায় চার কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

রোববার মধ্য রাতে বরিশালের বিভিন্ন স্থান থেকে পলাতক অবস্থায় তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে পটুয়াখালী র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার ইফতেখারুজ্জামান। অভিযান পরিচালনা কালে হামলার ঘটনায় ব্যবহৃত বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে র‌্যাব।

আটককৃতরা হল পটুয়াখালী শহরের সদর রোড এলাকার মশিউর রহমান কিসলুর ছেলে সিফাত (২২), শিমুলবাগ এলাকার সাজু সিকদারের ছেলে আরমান (২২), সবুজবাগ এলাকার খলিলুর রহমানের ছেলে রিজন (২২) ও চকবাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সাইদুর রহমান (২২)।

র‌্যাব জানায়, ২২ জুলাই হামলার ঘটনা নিয়ে গনমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশ পেলে উধ্বর্তন কর্তৃপক্ষ ও পটুয়াখালী র‌্যাব ৮‘র নজরে আসে। হামলার ঘটনা ভাইরাল হলে দফায় দফায় অভিযান চালিয়ে তাদের পাওয়া যায়নি।

পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চক্রটি বরিশালে আত্মগোপনে রয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার গভীর রাতে সিফাত, আরমান ও রিজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যানুযায়ী সাইদুর রহমানকে আটক করা হয়। এসময় সাইদুর রহমানের বাসা থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft