1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, মাদক বেচা-কেনা নিয়ে গোলাগুলিতে এরা নিহত হয়। নিহতদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা রয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে টেকনাফের খারাংখালী এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ।

তিনি বলেন, টেকনাফের খারাংখালী এলাকায় ইয়াবার লেনদেন নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক কারবারীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, দুইটি দেশীয় অস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে।

নিহতদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft