
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা এলাকার তালিকাভূক্ত উপকারভোগী প্রতিবন্ধী-বয়স্ক ও বিধবাদের মাঝে ভাতা বই বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে ২০১৯-২০২০ অর্থবছর মেয়াদে বরাদ্দকৃত অসচ্ছল প্রতিবন্ধী-বয়স্ক ও বিধবা ভাতাভোগীদের মাঝে এসব বই বিতরণ করা হয়।
২৭ জুলাই সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে বিধবা ৭১, প্রতিবন্ধী ১শ’ ৮০ এবং ৯২টি বয়স্ক ভাতার বই সুষ্ঠুভাবে বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান এবং উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার জাকারিয়া জাহিদসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।