
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৩২০ জন উপকারভোগী পরিবারের মাঝে ভিজিডি’র চাল সুষ্ঠু ভাবে বিতরণ করা হয়েছে। ২৬ জুলাই রবিবার সকালে পলাশবাড়ী উপজেলা পরিষদের বঙ্গবন্ধু হলরুম থেকে ৩২০ জন উপকারভোগী পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ৩০ কেজি করে চাল বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর প্রশাসক আবু বকর প্রধান।
এসময় পৌর সদস্য খায়রুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।