1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম

লন্ডন হামলায় বন্ধ হচ্ছে না ‘ওয়ান লাভ ম্যানচেস্টার’ কনসার্ট

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ জুন, ২০১৭
  • ৪৫ বার পড়া হয়েছে

মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্দের ম্যানেজার লন্ডন হামলার ঘটনায় দু:খ প্রকাশ করে বলেছেন, ওই ঘটনার কারণে আজকের পূর্বনির্ধারিত কনসার্ট তারা বাতিল করছেন না। তিনি বলেছেন ‘ওয়ান লাভ ম্যানচেস্টার কনসার্ট চলবে বৃহত্তর উদ্দেশ্যে, জনগণের সাথে থাকার জন্য’।

স্কুটার ব্রন এক টুইট বার্তায় বলেছেন “সব শিল্পী এই কনসার্ট চালিয়ে যাবার বিষয়ে একমত”।

গত ২২শে মে ম্যানচেস্টারে আরিয়ানা গ্রান্দের কনসার্ট শেষে এক হামলায় অন্তত ২২ জন নিহত হন। তাদের স্মরণে আজকের কনসার্ট চালিয়ে যাবার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এরই মধ্যে গতকাল শনিবার রাতে লন্ডনে ঘটেছে আরেকটি সন্ত্রাসী হামলা। তবুও ভক্তদের পাশে দাড়ানোর জন্য এই কনসার্ট থেকে পিছু হটছে না আয়োজনকারী ও শিল্পীরা।

পুলিশ বলছে, ভেন্যুতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

লন্ডন হামলার ঘটনাটি ‘অত্যন্ত দু:খজনক’ বলে বিবৃতি দিয়েছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।

এসিস্যান্ট চিফ কনস্টেবল গ্যারি শেওয়ান বলেছেন “লন্ডন হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে আমরা আছি। এমনকি জরুরি সেবাদানকারী সংস্থার যে কোন প্রয়োজনে আমরা তাদের সাথেই থাকবো”।

তিনি জানান লন্ডন হামলা সত্ত্বেও ওল্ড ট্রাফোর্ড ফুটবল গ্রাউন্ডে কনসার্ট হবে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

“প্রত্যেককে তল্লাশি করা হবে, ব্যাগ থাকলেও সেটি দেখা হবে। আমি সবাইকে ব্যাগ না আনার অনুরোধ জানাচ্ছি। তাহলে কনসার্টে প্রবেশে বেশি সময় লাগবে না”-বলেন মি: শেওয়ান।

ব্রিটেনের ম্যানচেস্টার শহরে মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্দের কনসার্ট শেষে গত ২২শে মে এক বিস্ফোরণের ঘটনা ঘটে। সে ঘটনায় ২২ জন নিহত হয় আর আহত হয় অনেক মানুষ।

উপস্থিতিতে সোমবার সন্ধ্যায় ২৩বছর বয়সী এই গায়িকা ঠিক যে মুহূর্তে গান শেষ করেন, তার পরপরই বিস্ফোরণ ঘটে। সেখানে বহু সংখ্যায় টিন-এজ মেয়েরা ছিল।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!