1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ২০০ বোতল ফেন্সিডিল ও পিকাপসহ আটক-২

  • আপডেট হয়েছে : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিল ও পিকাপসহ ২ জনকে আটক করছে।

থানা সূত্রে জানা যায়, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে ২৭ জুলাই সোমবার রাত্রি অনুমানিক ১২.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিক্তিতে গোবিন্দগঞ্জ থানার এসআই তয়ন, এএসআই মাসুদ ও মুশফিক এর নেতৃত্বে একটি টিম ঘোড়াঘাট- গোবিন্দগঞ্জ সড়কের সাপমারা ইউপির তরফকামাল মৌজার ভাংগা ব্রিজের উপর দিনাজপুর হতে ঢাকাগামী একটি ক্যারেট বোঝাই পিকাপ আটক পূর্বক তল্লাশি করে ক্যারেটের ফাঁকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০০ বোতল ফেন্সিডিলসহ পেশাদার মাদক ব্যবসায়ী আসামি আবু তালেব (৩৭) পিতা-মৃত গফুর হাওলাদার, সাং-বালুগনা, থানা ও জেলা ঝালকাঠি এবং পিকাপ চালক হারুন মোল্লা (৩০) পিতা-সুলতান মোল্লা, সাং- হাইমচর, থানা ও জেলা চাঁদপুর দ্বয়কে পিকাপসহ আটক করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের মুল্য প্রায় ১ লাখ টাকা। আসামী আবু তালেবের বিরুদ্ধে ডিএমপি ঢাকার আদালতে ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। আটক আসামীদ্বয়ের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য যে, আসামিরা দেশের বিভিন্ন এলাকা হতে মালামাল পিকাপে নিয়ে দিনাজপুর এলাকায় পৌঁছে দিয়ে ফেরার পথে অন্যান্য মালামালের সাথে পুলিশের চোঁখ ফাকি দিয়ে ফেন্সিডিল রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে সরবরাহ করে আসছে।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ একে এম মেহেদী হাসান ফেন্সিডিলসহ ২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft