1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

পলাশবাড়ীতে ঈদুল আযহা উপলক্ষে আট ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৪ হাজার ৬’শ ১৩ ভিজিএফ কার্ড বরাদ্দ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীর আট ইউনিয়ন এবং একটি পৌরসভা এলাকার অতিদরিদ্র-অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্যশস্য সহায়তা কর্মসূচির আওতায় ১৪ হাজার ৬’শ ১৩ টি ভিজিএফ’র কার্ডের বরাদ্দ মিলেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অগ্রাধিকার উপকার ভোগীদের এসব কার্ডের বিপরীতে ১০ কেজি করে মোট ১৪৬.১৩০ মে.টন চাল বিতরণ করা হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ (প্রকল্প বাস্তবায়ন) বিভাগ উপজেলার ইউনিয়ন ও পৌরসভা এলাকার জনসংখ্যানুপাতে ইতোমধ্যেই কার্ড সংখ্যা বিভাজন সম্পন্ন করেছেন। ২৮ জুলাইয়ের মধ্যে স্থানীয় সরকারি খাদ্য গুদাম (এলএসডি) থেকে উত্তোলিত চাল ঈদপূর্ব পর্যন্ত বিতরণ অব্যাহত থাকবে।
উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে কার্ডের সংখ্যা ২২৫০, হোসেনপুরে ১৫৫০, বরিশাল ১৬৩০, মহদীপুর ১৯২৫, বেতকাপা ১৬০০, পবনাপুর ১৩১০, মনোহরপুর ১৫৫০ ও হরিনাথপুর ইউনিয়নে ১২৫৮ এবং পলাশবাড়ী পৌরসভায় কার্ডের সংখ্যা ১৫৪০।
উপজেলা প্রকল্প বাস্তবায়নের উপ-সহকারী প্রকৌশলী (ডিডিএম) মো. রাশেদুল আলম রাসেল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভিজিএফ’র চাল সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে স্ব-স্ব পয়েন্টে ডিপোটেশনে নিয়োজিত রিলিফ অফিসারগণ (ট্যাগ)তাদের তদারকি করবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft