1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম

ইফতারির ১১ মিনিট আগে আযান প্রচার করায় বিটিভির বিরুদ্ধে মামলা

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ জুন, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

 

ইফতারির ১১ মিনিট আগে মাগরিবের আযান প্রচার করায় বিটিভি চেয়ারম্যান, মহাপরিচালক ও সংবাদপাঠকসহ তিনজনের বিরুদ্ধে ঢাকা মহানগর মুখ্য বিচারিক আদালতে মামলা হয়েছে।

আইনজীবী ড. এনামুল হক খান শিশির ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মো. আবু সাঈদের আদালতে বাদী হয়ে রবিবার এই মামলা দায়ের করেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, মামলার বাদী শনিবার ইফতারের আগে পরিবারসহ বিটিভি দেখছিলেন। তখন সেখানে ইফতার পূর্ববর্তী সম্প্রচার হচ্ছিল। কিন্তু ৬টা ৩৫ মিনিটে মাগরিবের আজান প্রচারিত হলে ইফতার শুরু করে ফেলেন এবং পরবর্তীতে ঘড়ি দেখে বিহ্বল হয়ে পড়েন তিনি। মুসলিম প্রধান দেশে বাংলাদেশে অধিকাংশ মানুষ রোজা রেখে এবং ভুল সময়ে আযান দিয়ে বিটিভি মানুষকে বিভ্রান্ত করেছে।

উল্লেখ্য, শনিবার বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে মাগরিবের আযান প্রচারিত হয়েছে। এতে চরম বিপাকে পড়েন দেশের নানাস্থানের ধর্মপ্রাণ রোজাদার মানুষ। অনেকে ইফতার করে ফেলেন। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী শনিবার ঢাকায় ইফতারের সময় ছিল সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট। কিন্তু বিটিভিতে ৬টা ৩৫ মিনিটেই মাগরিবের আযান প্রচারিত হয়।

এই ঘটনায় বিটিভি কোনো দুঃখপ্রকাশ বা ভুল স্বীকার না করে এরপর হামদ ও নাত প্রচার অব্যাহত রাখে। সরকারি এই টিভি চ্যানেল দেখে যারা ইফতার করেছেন তারা চরম বিক্ষুব্ধ।

এ ব্যাপারে বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ১১ মিনিট নয়, ৭ কিংবা ৮ মিনিট আগে মাগরিবের আজান প্রচার করা হয়েছে। চট্টগ্রামের আযানের সঙ্গে ঢাকার আযানের সময়সূচী গুলিয়ে ফেলা হয়েছিল। যারা ওই সময় দায়িত্বে ছিলেন, ভুলটা আসলে তারাই করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!