1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

পলাশবাড়ীর আমবাগানে এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি কৃষি হাট-বাজারের শুভ উদ্বোধন

  • আপডেট হয়েছে : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়াপাড়া হতে পলাশবাড়ী উপজেলা শহরের দুরত্ব প্রায় ১০ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা ভাল থাকলেও দূর পথ অতিক্রম করে এই অঞ্চলের কৃষকদের পলাশবাড়ীর কালীবাড়ীহাট ও মেরীরহাটে অনেক কষ্টে আসতে হতো। অনেকে আবার কাছাকাছি হওয়ায় পাশ্ববর্তী দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বাঘেরহাটে গিয়ে হাট-বাজার করতো। এই ইউনিয়নের অধিকাংশ কৃষকসহ সাধারন মানুষ ঘোড়াঘাট উপজেলার বাঘেরহাটে গিয়ে বিভিন্ন পন্য বাজারজাত করার ফলে তাদের নানা রকম হয়রানীর স্বীকার হতে হয়েছে। এমতবস্থায় হোসেনপুর ইউনিয়নের কৃষকসহ সর্বসাধারনের দীর্ঘদিনের দাবি ছিলো পলাশবাড়ী উপজেলার শেষ প্রান্ত ঘেষে করতোয়া পাড়ার আমবাগান নামক স্থানে একটি কৃষি হাট ও বাজার স্থাপন করার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়াত এমপি ডা: মো: ইউনুস আলী সরকার মৃত্যুর পর এই আসনে উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এ্যাড: উম্মে কুলসুম স্মৃতি এমপি। তিনি কৃষকসহ জনগনের দীর্ঘদিনের দাবীর প্রতি সদয় হয়ে উল্লেখিত স্থানে একটি কৃষি হাট ও বাজার লাগানোর জন্য সিদ্ধান্ত গ্রহন করেন। এরই ধারাবাহিকতায় ২৪ জুলাই শুক্রবার দুপুরে কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করে উল্লেখিত স্থানে ” উম্মে কুলসুম স্মৃতি কৃষি হাট-বাজার” নাম করণ করে হাটের শুভ উদ্বোধন করা হয়েছে।

এসময় পলাশবাড়ী উপজেলা কৃষকলীগ যুগ্ম- আহবায়ক ও উম্মে কুলসুম স্মৃতি কৃষি হাট বাজার কমিটির সভাপতি আমিনুল ইসলাম প্রধান পাপুল, হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উম্মে কুলসুম স্মৃতি কৃষি হাট বাজার কমিটির পরিচালক তৌফিকুল আমিন মন্ডল টিটু, ছাড়াও কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন স্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft