1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

বিএনপি মানসিকভাবে বিপন্ন: কাদের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৫৯ বার পড়া হয়েছে

বিএনপি মানসিকভাবে বিপন্ন, তারা নিজেরাই জনরোষের ভয়ে আতঙ্কে আছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বৃহস্পতিবার সকাল রাজধানীর বনানীতে ফরেন এইডেড প্রজেক্ট আরএইচডি ভবনে ওয়েস্টার্ণ বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাইকা ঋণ সহায়তায় চলমান ২টি প্যাকেজের মাধ্যমে দেশের উত্তরাঞ্চলে ৮টি সেতু ও দক্ষিণাঞ্চলে ১৩টি সেতু নির্মাণের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তার বাসা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি করোনা চালকের মতো বেপরোয়া হয়ে রাজনীতিতে বেপরোয়া আচরণ করছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মানুষের দুর্যোগ ও কষ্টে পাশে না থেকে গণমাধ্যমে কথামালার ধারা বর্ষণ করে যাচ্ছে।

জাইকা প্রকল্পের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এ প্রকল্পের আওতায় ইতিমধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ২৫টি সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে।

তিনি বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলে চলমান ৩৫টি সেতুর নির্মাণ কাজের অগ্রগতি প্রায় ৮০ ভাগ।

মন্ত্রী জাইকাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের ঋণসহায়তায় দেশের পূর্বাঞ্চলে মোট ১১৮টি নতুন সেতুসহ কাচপুর,মেঘনা ও গোমতী সেতুর নির্মাণ কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে।

তিনি বলেন, মেট্রোরেল প্রকল্প রুট ৬ এর নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতি ৪৭ ভাগ, স্বাস্থ্যবিধি মেনে করে মেট্রোরেল প্রকল্পের কাজ এগিয়ে চলছে।

এর আগে ২ টি প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেন জাইকার প্রতিনিধি ও বাংলাদেশের পক্ষে প্রকল্প পরিচালক আবদুস সবুর।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাইকো ও জাইকার প্রধান প্রতিনিধি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft