1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

একাদশে ভর্তিতে সর্বোচ্চ ফি ৩ হাজার ধার্য

  • আপডেট হয়েছে : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৪৯ বার পড়া হয়েছে

তিন ধাপে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। এবার ভর্তির জন্য উন্নয়ন ফি কমিয়ে সর্বোচ্চ তিন হাজার টাকা ধার্য করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনলাইন আবেদনে শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ করতে পারবে। তবে এবারও আগের বছরের মতো আবেদন ফি ১৫০ টাকাই থাকছে। পরিশোধ করা যাবে নগদ, সোনালী সেবা, টেলিটক, বিকাশ, শিওর ক্যাশ ও রকেটের মাধ্যমে।

অনলাইন আবেদনের সময়সূচি অনুসারে, আগামী ৯ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ শুরু হবে। প্রথম পর্যায়ে ২০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) গিয়ে আবেদন করতে হবে। আগের বছরের মতো এবার এসএমএসের মাধ্যমে আবেদনের সুযোগ নেই।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, ৯ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হলেও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ২৫ আগস্ট রাত ৮টায়। শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।

দ্বিতীয় পর্যায় ও প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। এই পর্যায়ের নিশ্চায়ন করা যাবে ৫ ও ৬ সেপ্টেম্বর।

তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে ৭ ও ৮ সেপ্টেম্বর। এই পর্যায়ের ফল ও দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর রাত ৮টায়। এই পর্যায়ের নিশ্চায়ন ১১ ও ১২ সেপ্টেম্বর। কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ ১৩ সেপ্টেম্বর রাত ৮টায়। আর কলেজে ভর্তি হতে হবে ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে।প্রসঙ্গত, এবার কলেজে ভর্তিতে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৫০০০ টাকা, আধা এমপিওভুক্ত বা প্রাইভেট প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৯০০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ১০ হাজার টাকার বেশি নেয়া যাবে না। ৯ আগস্টের আগে এ-সংক্রান্ত নীতিমালা প্রকাশ করা হবে। এ বছর প্রায় ১৭ লাখ শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft