1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

সহকর্মীকে হাতকড়া পরিয়ে ধর্ষণের অভিযোগ উপস্থাপকের বিরুদ্ধে

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

একজন নারীকে সহিংসভাবে ধর্ষণ এবং আরেকজনকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে ফক্স নিউজের সাবেক উপস্থাপক এডওয়ার্ড হেনরির বিরুদ্ধে। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি আদালতে এ ব্যাপারে মামলা করেছেন ফক্স বিজনেস-এর সাবেক সহযোগী প্রযোজক জেনিফার এক্সহার্ট এবং টেলিভিশনটির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথি ক্যাথি অ্যারিউ।এক্সহার্ট অভিযোগ করেছেন, এডওয়ার্ড হেনরি ২০১৭ সালে এক নারীকে হাতকড়া পরিয়ে হোটেলের ভেতর ধর্ষণ করেন। যদিও প্রথম দিকে তিনি ওই নারীর নাম প্রকাশ করতে চাননি। পরে জানা যায়, ধর্ষণের শিকার নারী এক্সহার্ট নিজেই। মামলায় তিনি নিজের নাম উল্লেখ করেছেন।এদিকে, ফক্স নিউজের একটি অনুষ্ঠানে অতিথি হয়ে আসার পর যৌন হয়রানির শিকার হন ক্যাথি অ্যারিউ। এমনকি ফক্স নিউজের আরও কয়েকজনের দ্বারা যৌন হয়রানির শিকার হওয়ারও অভিযোগ করেছেন তিনি।

ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ ওঠার পর গত ১ জুলাই হেনরিকে চাকরিচ্যুত করা হয়। ফক্স নিউজের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, যেহেতু এ ধরনের অভিযোগ উঠেছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এডওয়ার্ড হেনরি ২০১০ সালে বিয়ে করেছেন। তার সংসারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। সূত্র- ডেইলি মেইল

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft