
”মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ, বাড়াই বন” এই শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃক্ষরোপন অভিযান-২০২০ এর কর্মসূচীর অংশ হিসাবে পলাশবাড়ী উপজেলা আনসার ভিডিপি’র উদ্যোগে ১৯ জুলাই রবিবার সকাল ১০টায় ঔষধি ও ফলের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহি অফিসার কামরুজ্জামান নয়ন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার প্রদীপ কুমার, উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেন, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক আব্দুল আউয়াল প্রমুখ।
উল্লেখ্য, পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নের আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়।