1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

রোগীর আস্থা ফিরিয়ে আনতে হাসপাতালগুলোর প্রতি কাদেরের আহ্বান

  • আপডেট হয়েছে : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস সংকটে হাসপাতালগুলোতে চিকিৎসার যথাযথ পরিবেশ তৈরি করে রোগীদের আস্থা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আসন্ন ঈদে জনসমাগম যেকোনো মূল্যে এড়িয়ে চলারও আহ্বান জানান তিনি।

শনিবার (১৮ জুলাই) সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, রোগীর অভাবে কোনো কোনো হাসপাতাল বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিচ্ছে বলে গণমাধ্যমে রিপোর্ট এসেছে। সংক্রমণের বর্তমান স্তরে রোগীর সংখ্যা কম নয়। তাছাড়া সাধারণ রোগী তো রয়েছেই। হাসপাতাল বন্ধ রাখা সমাধান নয়।

তিনি বলেন, আমি বলব, আপনারা রোগীদের আস্থা ফিরিয়ে আনুন। হাসপাতালমুখী হওয়ার পরিবেশ তৈরি করুন। অনেক বেসরকারি হাসপাতালের ওপর নানা কারণে রোগীদের আস্থার সংকট তৈরি হয়েছে। হাসপাতালে রোগীর সংখ্যা কমেছে। তাই আশা করব আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, করোনা সংক্রমণ রোধ ও চিকিৎসা অব্যাহত রাখতে আক্রান্তদের পাশে থেকে দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন দেশের চিকিৎসক-নার্স মেডিকেল টেকনোলজিস্ট ও চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া আরও আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মানবতার কল্যাণে কাজ করতে গিয়ে সম্মুখ সারির অনেক যোদ্ধা ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন। প্রাণ দিয়েছেন চিকিৎসক-নার্স, টেকনোলজিস্ট, স্বাস্থ্যকর্মী, পুলিশ-আনসার, সেনা সদস্য এবং সাংবাদিকরা।

তিনি বলেন, আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা ফ্রন্ট লাইনে কাজ করছেন তাদেরকে জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে দৃঢ় মনোবল নিয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। দেশ ও জাতি আপনাদের এ ত্যাগ চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। আপনারাই প্রকৃত বীর যোদ্ধা, আপনারা অন্যদের বেঁচে থাকার প্রেরণা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বন্যা ক্রমশ ছড়িয়ে পড়েছে। বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়কে সরকারিভাবে নেমে পড়ার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সরকারের পাশাপাশি আমাদের দলীয় নেতাকর্মীদের বেসরকারিভাবে এবং স্বেচ্ছাসেবকদের বন্যাদুর্গতদের প্রতি মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। অনেকে ঢাকায় বসে বক্তৃতা-বিবৃতি দোষারোপের রাজনীতি করছে, তাদের প্রতি অনুরোধ করছি বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft