1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

ব্রাহ্মণবাড়িয়ায় আসামির ছুরিকাঘাতে এএসআই নিহত

  • আপডেট হয়েছে : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় আসামির ধারালো অস্ত্রের আঘাতে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরেক এএসআই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাঁন্দপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন নিশ্চিত করেন।

তিনি জানান, চাঁন্দপুর গ্রামের মুছা মিয়ার ছেলে মামুন মিয়ার বিরুদ্ধে একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে গ্রেপ্তার করতে এএসআই আমির হোসেনসহ (৩৫) আরেক এএসআই ওই গ্রামে যান। তারা চাঁন্দপুর বাজার সংলগ্ন ব্রিজের কাছে মামুনকে ধরতে গেলে, সে ধারালো অস্ত্র দিয়ে আমির ও ওপর এএসআই’কে আঘাত করে। আঘাতে আহত ওই দুই জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আমির হোসেনকে মৃত ঘোষণা করেন।

ওসি মুহাম্মদ সেলিম জানান, ছুরিকাঘাতে নিহত আমির হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার জিয়ারচর গ্রামে। আহত এএসআই মণিশঙ্কর চাকমা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক এবিএম মূসা জানান, হাসপাতালে আনার আগেই ওই এএসআই’র মৃত্যু হয়েছে। তার বুকের দুই পাশে আঘাতের চিহ্ন দেখা গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft